লাসভেগাস, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিগুয়েল কট্টোর কাছ থেকে বিশ্ব ওয়াল্টারওয়েটের শিরোপা জিতে নিয়েছেন ফিলিপাইনের ম্যানি প্যাককুইয়াও। এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় শনিবার লড়াইয়ের দ্বাদশ রাউন্ডে হার মানেন পুয়ের্তো রিকোর কট্টো।
লড়াইয়ের প্রথমদিকে ৩০ বছর বয়সী প্যাককুইয়াওয়ের আক্রমণ সামলাতে না পেরে দু'বার মেঝেতে পড়ে যান কট্টো। ১২তম রাউন্ডে কট্টোকে রিংয়ের দড়ির সঙ্গে ঠেসে ধরে একের পর এক ঘুষি মারতে থাকলে রেফারি প্যাককুইয়াওকে সরিয়ে দেন। সেই সঙ্গে বিজয়ীও ঘোষণা করেন তাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৭২৪ ঘ.
bdnews24