২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লে-অফে জিতেছে ফ্রান্স, পর্তুগাল, রাশিয়া, উরুগুয়ে

বিশ্বকাপ ফুটবলের প্লে-অফ ম্যাচে শনিবার জয় পেয়েছে পর্তুগাল, ফ্রান্স, রাশিয়া ও উরুগুয়ে। পর্তুগাল ১-০ গোলে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভিনাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। উরুগুয়ে জিতেছে ১ গোলে, প্রতিপক্ষ কোস্টারিকা। ২-১ গোলে স্লোভেনিয়াকে হারিয়েছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2009, 06:36 AM

Updated : 26 Aug 2022, 12:22 PM

লিসবন, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলের প্লে-অফ ম্যাচে শনিবার জয় পেয়েছে পর্তুগাল, ফ্রান্স, রাশিয়া ও উরুগুয়ে। পর্তুগাল ১-০ গোলে হারিয়েছে বসনিয়া-হার্জেগোভিনাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে একই ব্যবধানে জয় পেয়েছে ফ্রান্স। উরুগুয়ে জিতেছে ১ গোলে, প্রতিপক্ষ কোস্টারিকা। ২-১ গোলে স্লোভেনিয়াকে হারিয়েছে রাশিয়া। ৬৫ হাজার দর্শকের সমর্থন নিয়ে লিসবনে নিজেদের মাঠে পর্তুগাল নেমেছিল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। ক্রিস্টিয়ানো রোনালদো না খেললেও ম্যাচে পর্তুগালের প্রাধান্যই ছিল সুস্পষ্ট। ৩১ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্র"নো আলভেজ। দ্বিতীয় প্লে-অফ ম্যাচে দু'দল মুখোমুখি হবে বুধবার রাতে। প্যারিসে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে ফ্রান্সের খেলায় প্রাণের কোনো ছোঁয়া ছিল না। গোলের সুযোগ হাতছাড়া না করলে গোটা তিনেক গোল হজম করতে হতো। কিন্তু দ্বিতীয়ার্ধে কিছুটা গতি ও ছন্দ ফিরে পেলেও জয়সূচক গোলটি ফ্রান্স পেয়েছে অনেকটা ভাগ্যের জোরে। ৭১ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে তীব্র শট নেন নিকোলাস আনেলকা। বলটি শেন লেগারের পায়ে লেগে দিক পাল্টিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়িয়ে যায় আয়ারল্যান্ডের জালে। এরপর আয়ারল্যান্ডকে চাপে রাখলেও গোল করতে পারেনি ফ্রান্স। ডিয়েগো লুগানোর ২২ মিনিটের গোলে কোস্টারিকাকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। অন্য খেলায় দিনিয়ার বিলইয়ালেদিনোভের জোড়া গোলে রাশিয়া ২-১ এ জিতেছে স্লোভেনিয়ার বিপক্ষে। স্লোভেনিয়ার পক্ষে একমাত্র গোলটি করেন বদলি খেলোয়াড় নেচ পেচনিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬২৮ ঘ.