২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল দাবায় সেরা মাহফুজুর রহমান

ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল র‌্যাপিড দাবায় শিরোপা জিতেছেন ডেসটিনির সৈয়দ মাহফুজুর রহমান ইমন। একদিনের এই প্রতিযোগিতায় অপরাজিত থেকে সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করেন এই ফিদে মাস্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল র‌্যাপিড দাবায় শিরোপা জিতেছেন ডেসটিনির সৈয়দ মাহফুজুর রহমান ইমন। একদিনের এই প্রতিযোগিতায় অপরাজিত থেকে সাড়ে ছয় পয়েন্ট সংগ্রহ করেন এই ফিদে মাস্টার। ছয় পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন নেবুলা চেস ক্লাবের আব্দুল মোমিন। তৃতীয় থেকে নবম স্থান পাওয়া সবার অর্জণ সাড়ে পাঁচ পয়েন্ট করে। তারা হলেন, কাসপারভ স্কুল অব চেসের মোহাম্মদ শরীয়তউল্লাহ, তিতাসের মাহতাবউদ্দিন আহমেদ রবীন, সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের সৈয়দ আব্দুল জাকের, নেবুলা চেসের মোহাম্মদ সেলিম, অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের মোহাম্মদ মনির হোসেন, আইটু সফট সলিউশনের ফরহাদুর ইমাম ও সিরাজুল কবীর। শুক্রবার ৭ রাউন্ডের সুইস-লিগ পদ্ধতিতে পরিচালিত হয় টুর্নামেন্ট। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দাবা ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মাসুদুর রহমান মলি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫৩ ঘ.