ওয়েলিংটন, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এর আগেএকবারই বিশ্বকাপ ফুটবলের মূলপর্বে খেলেছিল তারা। এবার বাহরাইনকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে গেছে নিউজিল্যান্ড।
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে শনিবার এশিয়া-ওসেনিয়া অঞ্চলের বাছাইপর্বের খেলায় প্রথমার্ধের শেষ মুহূর্তে স্ট্রাইকার ররি ফ্যালনের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। পরে পেনাল্টি পেয়েও গোল পরিশোধ করতে না পারায় হেরে যায় বাহরাইন। সাঈদ আদনানের শট রুখে দিয়ে নিউজিল্যান্ডকে বিশ্বকাপ মূলপর্বে তুলে দেন গোলরক্ষক মার্ক প্যাস্টন।
এর আগে মানামায় দেশ দু'টির মধ্যে বাছাই পর্বের প্রথম ম্যাচটি শেষ হয়েছিল ০-০ গোলে।
নিউজিল্যান্ড এর আগে বিশ্বকাপের মূলপর্বে খেলেছিল, স্পেনে, ১৯৮২ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯০০ ঘ.
bdnews24