২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিসবাহকে চেয়েছেন মোহাম্মদ ইউসুফ

ইউনিস খানের অনুপস্থিতিতে মিডল-অর্ডারে শূন্যতার সৃষ্টি হয়েছে। সেই শূন্যতা পূরণে মিসবাহ-উল-হককে চেয়েছেন নিউজিল্যান্ড সফরে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টোয়েন্টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন মিসবাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 12:13 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

লাহোর, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউনিস খানের অনুপস্থিতিতে মিডল-অর্ডারে শূন্যতার সৃষ্টি হয়েছে। সেই শূন্যতা পূরণে মিসবাহ-উল-হককে চেয়েছেন নিউজিল্যান্ড সফরে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টোয়েন্টি টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন মিসবাহ। আসন্ন টেস্ট সিরিজের দল সম্পর্কে বড় কোনো আপত্তি না তুলে মোহাম্মদ ইউসুফ বলেন, "ইউনিস সিরিজে খেলছেন না বলে মিডল-অর্ডারে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা পূরণে আমি বোর্ডের কাছে মিসবাহ-উল-হককে চেয়েছি। ব্যাটসম্যান হিসেবে ও বেশ ভালো। ও দলের উপকারেও আসবে বলেই আমার মনে হয়।" পাকিস্তান নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে। প্রথমটি শুরু হবে ডানেডিনে ২৪ নভেম্বর। তৃতীয়টি শুরু হবে ১১ ডিসেম্বর, ন্যাপিয়ারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮০৯ ঘ.