২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ ছাড়ছেন না রুনি

ইংল্যান্ড দলের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনি তার বাকি ফুটবল জীবন ম্যানচেস্টার ইউনাইটেডেই কাটাতে চান। অন্য কোনো ক্লাবে যাওয়ার বিষয়টি স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

লন্ডন, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইংল্যান্ড দলের আক্রমণভাগের খেলোয়াড় ওয়েন রুনি তার বাকি ফুটবল জীবন ম্যানচেস্টার ইউনাইটেডেই কাটাতে চান। অন্য কোনো ক্লাবে যাওয়ার বিষয়টি স্রেফ উড়িয়ে দিয়েছেন তিনি। একটি ব্রিটিশ দৈনিক শুক্রবার রুনির বরাত দিয়ে জানায়, "ম্যান ইউতে আমি ভালোই আছি। তাই ম্যান ইউ ছাড়ছি না।" রুনি বলেন, "এ মৌসুম শেষ হওয়ার পর ক্লাবের সঙ্গে আমার চুক্তি আরো দু'বছর কার্যকর থাকবে। তাই আলাপ-আলোচনা করে আগামী কয়েক মাসের মধ্যে আমি নতুন একটি চুক্তিতে পৌঁছাতে পারবো বলে আশা করছি।" পাঁচ বছর আগে এভারটন থেকে রুনিকে ম্যান ইউতে নিয়ে আসেন ক্লাবের ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি বলেন, "কাকা, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিয়োনেল মেসির মতো বিশ্বসেরাদের কাতারে দাঁড়ানোর সামর্থ্য আছে রুনির।" তবে রুনি মতে বিশ্ব ফুটবলে স্মরণীয় হয়ে থাকতে হলে নজর কাড়ার মতো কিছু একটা করতে হবে। এ প্রসঙ্গে উদাহরণ হিসেবে তিনি বিশ্বকাপ জেতার কথা উল্লেখ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/২০২৯ ঘ.