২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনালে নাইজেরিয়া

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সেমিফাইনালে বৃহস্পতিবার স্পেনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নাইজেরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

কায়রো, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ সেমিফাইনালে বৃহস্পতিবার স্পেনকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নাইজেরিয়া। রোববারের ফাইনালে নাইজেরিয়া খেলবে সুইজারল্যান্ডের সঙ্গে। খেলার ৩০ মিনিটে নাইজেরিয়া অনূর্ধ্ব-১৭ দলকে এগিয়ে নেন 'লিটল মেসি' নামে পরিচিত স্ট্যানলে ওকোরে। ৬১ মিনিটে স্ট্রাইকার সানি ইমানুয়েল ব্যবধান বাড়ান। ১০ মিনিট পর আবার সেই ইমানুয়েল, তার দুর্দান্ত শট জড়িয়ে যায় স্পেনের জালে। ৮৩ মিনিটে স্পেনের পক্ষে বোরজা একটি গোল শোধ করেন। দু'বছর আগে দক্ষিণ কোরিয়ায় এই নাইজেরিয়ার কাছেই ফাইনালে হেরে গিয়েছিল স্পেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯৫৯ ঘ.