২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারামারি করে গ্রেপ্তার হলেন মাইক টাইসন

লস এঞ্জেলেস বিমানবন্দরে বুধবার এক চিত্রগ্রাহকের সঙ্গে মারামারি করায় সাবেক বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চিত্রগ্রাহককেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

লস এঞ্জেলেস, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - লস এঞ্জেলেস বিমানবন্দরে বুধবার এক চিত্রগ্রাহকের সঙ্গে মারামারি করায় সাবেক বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চিত্রগ্রাহককেও। তাৎক্ষণিকভাবে চিত্রগ্রাহকের নামধাম জানা যায়নি। পুলিশ বলেছে, তার কপাল কেটে গেছে। এজন্য তাকে হাসপাতালে নিতে হয়েছিল। তবে টাইসন আহত হয়েছেন কি না, তা জানা যায়নি। লস এঞ্জেলেস বিমানবন্দরের পুলিশ সার্জেন্ট জিম হলোকম্ব বলেন, এ ঘটনায় দু'জনের বিরুদ্ধেই অভিযোগ আনা হচ্ছে। লস এঞ্জেলেস টাইমস জানায়, টাইসন ও চিত্রগ্রাহক পুলিশের কাছে পরস্পরকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। টাইসন পুলিশের কাছে অভিযোগ করেন প্রথমে চিত্রগ্রাহকই ক্যামেরা দিয়ে তাকে আঘাত করেন। অন্যদিকে চিত্রগ্রাহকের দাবি, টাইসন তার মুখে ঘুষি মেরে ক্যামেরা থেকে ফিল্ম বের করে নেয়ার চেষ্টা করেছিলেন। ৪৩ বছর বয়সী টাইসন প্রথমবার হেভিওয়েট বক্সিংয়ের শিরোপা জেতেন ২০ বছর বয়সে। এরপর থেকে তাকে 'আয়রন টাইসন' ডাকা হতো। ১৯৮৮ সালে টাইসন হলিউডের বিখ্যাত অভিনেত্রী রবিন গিভেন্সকে বিয়ে করেন। কিন্তু সংসার সুখের হয়নি। পরের বছর ভালোবাসা দিবসে তারা ছাড়াছাড়ির ঘোষণা দেন। গিভেন্স তখন টাইসনের বিরুদ্ধে তাকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগও এনেছিলেন। টাইসনের জীবনের সবচেয়ে কলঙ্কজনক ঘটনাটি ঘটে ১৯৯১ সালে। মিস ব্ল্যাক আমেরিকা ডেসিরি ওয়াসিংটনকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন বছরের জেল হয় তার। অন্যরকম কারণে আরেকবার শিরোনামে এসেছিলেন ১৯৯৭ সালে। সেবার বক্সিং রিংয়ে কামড়ে ধরেছিলেন প্রতিপক্ষ ইভান্ডার হলিফিল্ডের কান। মাইক টাইসন বক্সিং থেকে অবসর নেন ২০০৫ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২১০৫ ঘ.