২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বসনিয়ার বিপক্ষে খেলতে পারছেন না রোনালদো

বসনিয়ার বিপক্ষে পর্তুগালের হয়ে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচদুটো খেলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার এক বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানায়, চোট সমস্যা থাকায় ম্যাচ দুটোতে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:20 PM

ওবিদোস, পর্তুগাল, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বসনিয়ার বিপক্ষে পর্তুগালের হয়ে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচদুটো খেলতে পারবেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। মঙ্গলবার এক বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জানায়, চোট সমস্যা থাকায় ম্যাচ দুটোতে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। গোড়ালির চোট এখনো পুরোপুরি সারেনি আর তাই শনিবার অনুষ্ঠেয় প্রথম পর্বের প্লে-অফ ম্যাচে খেলতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। এর চার দিন পর জেনিকায় অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচটি খেলবেন সে উপায়ও নেই। এফপিএফ জানায়,"রোনালদোর শারীরিক অবস্থা পর্যালোচনা করে দেখা গেছে জাতীয় দলের ম্যাচ খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত নন।" সেপ্টেম্বর মাসের শেষ দিকে হাঙ্গেরির বিপক্ষে পর্তুগালকে ৩-০ গোলে জেতালেও সেই ম্যাচেই চোট পেয়ে মাঠ ছাড়েন গতবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। এরপর থেকেই তিনি মাঠের বাইরে। স্প্যানিশ প্রিমেরা লিগায় রিয়াল মাদ্রিদের হয়েও তারপর থেকে কোনো ম্যাচ খেলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯৫০ ঘ.