২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ রাসেলের এক লাখ টাকা জরিমানা

প্রায় দেড় মাস বিরতি দিয়ে ১৯ ডিসেম্বর থেকে ফের শুরু হবে সিটিসেল বাংলাদেশ লিগের খেলা। পেশাদার ফুটবল লিগ কমিটির সভায় সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দল প্রস্তুত করতে আপাতত খেলা বন্ধ রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড় মাস বিরতি দিয়ে ১৯ ডিসেম্বর থেকে ফের শুরু হবে সিটিসেল বাংলাদেশ লিগের খেলা। পেশাদার ফুটবল লিগ কমিটির সভায় সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দল প্রস্তুত করতে আপাতত খেলা বন্ধ রাখা হয়েছে। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শৃঙ্খলা ভঙ্গের কারণে শেখ রাসেল ক্রীড়া চক্রকে এক লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্তও নেয়া হয়েছে এ সভায়। শুক্রবার বাংলাদেশ লিগের খেলা শেষে শেখ রাসেল ক্রীড়া চক্রের সমর্থক ও কর্মকর্তারা বাফুফে ভবনে এসে বিছু বোর্ড ভাংচুর ও উচ্ছৃঙ্খল আচরণ করায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে শেখ রাসেল ক্রীড়া চক্রের যুগ্ম-সম্পাদক মীর মোহাম্মদ শাহাবুদ্দিন টিপুকে বাফুফে ভবন ও ফুটবল স্টেডিয়াম চত্তরে দু বছরের জন্য নিষিদ্ধও করেছে পেশাদার লিগ কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৪৬ ঘ.