ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে পূর্ণাঙ্গ মিডিয়া কমিটি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ৯ সদস্যের কমিটিতে জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রাব্বানী হেলাল সভাপতি এবং কাজী নাবিল আহমেদ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগেও এ কমিটির সভাপতি ছিলেন হেলাল।
কমিটিতে যারা সদস্য হিসেবে কাজ করবেন তারা হলেন, বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ফজলুর রহমান বাবুল, আমিরুল ইসলাম বাবু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদক মাহফুজা আক্তার কিরণ, আবু হাসান চৌধুরী প্রিন্স, রাকিব মোহাম্মদ ফকরুল ও সাংবাদিক মনিজা রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২০১৫ ঘ.
bdnews24