২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাখতার, গালাতাসারে ইউরোপা লিগ নকআউট পর্বে

ইউরোপা লিগের শিরোপা রক্ষার দৌড়ে ভালোভাবেই এগিয়ে চলেছে শাখতার দনেতস্ক। বৃহস্পতিবার তুলোঁকে ২-০ গোলে হারিয়ে তারা উঠেছে নকআউট পর্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 04:15 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

লন্ডন, নভেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগের শিরোপা রক্ষার দৌড়ে ভালোভাবেই এগিয়ে চলেছে শাখতার দনেতস্ক। বৃহস্পতিবার তুলোঁকে ২-০ গোলে হারিয়ে তারা উঠেছে নকআউট পর্বে। ডায়নামো বুখারেস্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই তুরস্কের গালাতাসারেও যোগ দিয়েছে দনেতস্কের সঙ্গে। সালজবার্গও কড়া নাড়ছে নকআউট পর্বের। লেভস্কি সোফিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। অস্ট্রিয়া ওইয়েনাকে ২-০ গোলে হারিয়ে ওয়ার্ডার ব্রেমেন জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ। ব্রেমেনের পক্ষে গোল দু'টি করেন টিম বরোবস্কি ও হুগো আলমিয়েদা। এদিকে অলিম্পিক স্টেডিয়ামে ইতালির এএস রোমা পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে ইংল্যান্ডের ফুলহ্যামের বিপক্ষে। তবে আরেক ইংলিশ ক্লাব এভারটন হেরে গেছে বেনফিকার সঙ্গে, ২-০ গোলে। আয়াক্স আর্মস্টারডাম ২-০ গোলে ডায়নামো জাগরেবকে ও বাসেল সিএসকেএ সোফিয়াকে হারিয়েছে ৩-১ গোলে। এছাড়া ভালেন্সিয়া ২-২ গোলে ড্র করেছে স্লাভিয়া প্রাগের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২২০৫ ঘ.