২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগাসির সহানুভূতি প্রার্থনা

রোববার যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন চ্যানেলে আন্দ্রে আগাসির একটি সাক্ষাৎকার প্রচারিত হবে। সেখানে ক্রিস্টাল মেথ সেবনের কথা স্বীকার করে বিতর্কিত হওয়া আগাসিকে সমালোচকদের কাছে সহানুভূতি কামনা কেেত দেখা যাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 12:19 PM

নিউইয়র্ক, নভেম্বর ০৬(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রোববার যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন চ্যানেলে আন্দ্রে আগাসির একটি সাক্ষাৎকার প্রচারিত হবে। সেখানে ক্রিস্টাল মেথ সেবনের কথা স্বীকার করে বিতর্কিত হওয়া আগাসিকে সমালোচকদের কাছে সহানুভূতি কামনা কেেত দেখা যাবে। গত বৃহস্পতিবার তৈরি হওয়া ৬০ মিনিটের এ সাক্ষাৎকারে আগাসি তার আত্মজীবনী "ওপেন' নিয়ে আলোচনা করেছেন। "ওপেন' এ তিনি স্বীকার করেছেন ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়ে হতাশা থেকে বেরিয়ে আসতে বিনোদনমূলক ড্রাগ ক্রিস্টাল মেথ সেবন করেছিলেন। সাক্ষাৎকারের এক পর্যায়ে তার সম্পর্কে মার্টিনা নাভ্রাতিলোভার সমালোচনামূলক মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে আগাসি বলেন," শুধু নিন্দাই নয়, কিছুটা সহানুভূতিও আমার প্রাপ্য। কারণ, আমি জীবনের এমন একটা সময়ে ওটা (ক্রিস্টাল মেথ) গ্রহণ করেছি, যখন আমার ভীষণ সাহায্যের প্রয়োজন ছিল।" আটটি গ্র্যান্ড স্লাম একক জয়ী যুক্তরাষ্ট্রের সাবেক টেনিস তারকা আগাসি তার বইয়ে বেশ মজা করেই বর্ণনা করেছেন, কীভাবে তিনি ১৯৯৭ সালে ক্রিস্টাল মেথ-এর সঙ্গে পরিচিত হন। এরপর ড্রাগ টেস্টে ব্যর্থ হওয়ার পর এটিপির গভর্নিং বডির কাছে মিথ্যা বলে নিষিদ্ধ হওয়া থেকে পার পেয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৮২২ ঘ.