২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজগারেও সবার ওপরে সেরেনা

এ বছর শেষে মহিলা টেনিসের বিশ্বসেরার স্থানটিই শুধু ফিরে পাননি সেরেনা উইলিয়ামস, পুরস্কার হিসেবে আয়ও করেছেন রেকর্ড ৬৫ লাখ ডলার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 12:18 PM

সেন্ট পিটার্সবাগ, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছর শেষে মহিলা টেনিসের বিশ্বসেরার স্থানটিই শুধু ফিরে পাননি সেরেনা উইলিয়ামস, পুরস্কার হিসেবে আয়ও করেছেন রেকর্ড ৬৫ লাখ ডলার। এর আগে ২০০৭ সালে মেয়েদের টেনিসে এক মৌসুমে সবচেয়ে বেশি ৫৫ লাখ ডলার আয় করেছিলেন জাস্টিন হেনিন। এ বছর অস্ট্রেলিয়ন ওপেন ও উইম্বলডন জিতেছেন সেরেনা উইলিয়ামস। এর বাইরে ক'দিন আগে ফাইনালে বড় বোন ভেনাসকে হারিয়ে দোহা ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপও জেতেন তিনি। পুরো ক্যারিয়ারে এ পর্যন্ত পুরস্কার হিসেবে মোট ২ কোটি ৮৫ লাখ ডলার আয় করেছেন সেরেনা। মেয়েদের টেনিসের জন্য এটাও একটা রেকর্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৯৪৫ ঘ.