২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহায় ফাইনালে মুখোমুখি ভেনাস-সেরেনা

মহিলা টেনিসের ফাইনালে ভেনাস ও সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হওয়া নতুন কোন ঘটনা নয়। দোহায় ডাব্লিউটিএ চ্যাম্পিয়নশিপেরও ফাইনালে উঠেছেন তারা। ছোট বোন সেরেনার সঙ্গে লড়বেন বর্তমান চ্যাম্পিয়ন ভেনাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2009, 11:45 AM

Updated : 26 Aug 2022, 12:17 PM

দোহা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মহিলা টেনিসের ফাইনালে ভেনাস ও সেরেনা উইলিয়ামসের মুখোমুখি হওয়া নতুন কোন ঘটনা নয়। দোহায় ডাব্লিউটিএ চ্যাম্পিয়নশিপেরও ফাইনালে উঠেছেন তারা। ছোট বোন সেরেনার সঙ্গে লড়বেন বর্তমান চ্যাম্পিয়ন ভেনাস। ভেনাস শনিবার সার্বিয়ার ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে ৫-৭, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে দিয়ে ফাইনালে ওঠেন। অন্য ম্যাচে ক্যারোলিন ওজনিয়াকি পেটে ব্যথা অনুভব করায় কোর্ট থেকে বেরিয়ে যাওয়ায় ফাইনালে জায়গা করে নেন আবারো বিশ্বসেরার স্থান ফিরে পাওয়া সেরেনা। ওজনিয়াকি যখন কোর্ট থেকে বেরিয়ে যান তখন সেরেনা ৬-৪, ১-০ তে এগিয়ে ছিলেন। ফাইনাল ম্যাচ হওয়ার কথা রোববার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৭৩৬ ঘ.