২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে সেরেনা

এলেনা দেমেনতিয়েভাকে হারিয়ে ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন দু'দিন আগেই আবার মেয়েদের র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরার আসন ফিরে পাওয়া সেরেনা উইলিয়ামস। তার বোন ভেনাস উইলিয়ামস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন, তিনিও জিইয়ে রেখেছেন সেমিফাইনালে ওঠার আশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2009, 12:25 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

দোহা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এলেনা দেমেনতিয়েভাকে হারিয়ে ডব্লিউটিএ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছেন দু'দিন আগেই আবার মেয়েদের র‌্যাঙ্কিংয়ে বিশ্বসেরার আসন ফিরে পাওয়া সেরেনা উইলিয়ামস। তার বোন ভেনাস উইলিয়ামস টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন, তিনিও জিইয়ে রেখেছেন সেমিফাইনালে ওঠার আশা। মরুভুমির লড়াই নামে পরিচিত মৌসুমের এই শেষ টুনামেন্টে বৃহস্পতিবার সেরেনা ৬-২ ও ৬-৪ গেমে হারান দেমেনতিয়েভাকে। ভেনাসও তার ভাগ্যকে অনুকুলে এনেছেন অনেকখানি। দেমেনতিয়েভা ও সেরেনার কাছে হারার পর ভেনাসের শিরোপা রক্ষা কঠিন হয়ে পড়েছিল। তবে বৃহস্পতিবার তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় সভেতলানা কুজনেতসোভাকে হারান তিনি ৬-২, ৬-৭ ও ৬-৪ গেমে। এ বছরের বেশিরভাগ সময় র‌্যাঙ্কিং-এর শীর্ষে থাকলেও এ আসরে সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচের বিপক্ষে খেলার সময় চোট পেয়ে বিদায় নেন রাশিয়ার দিনারা সাফিনা। এতে কপাল খুলে যায় সেরেনা উইলিয়ামসের। এর ফলে ২০০২ সালের পর প্রথমবারের মতো ২৮ বছর বয়সী যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড় মেয়েদের বিশ্বসেরা হিসেবে মৌসুম শেষ করছেন। জাঙ্কোভিচের বিপক্ষে দু গেমের বেশি কোর্টে থাকতে পারেননি সাফিনা। পিঠের নিচের দিকে ব্যাথা অনুভব করায় কোর্ট ছাড়তে বাধ্য হন। চোটের কারণে রাউন্ড রবিন লিগের অন্য দুই ম্যাচ আর খেলবেন না দিনারা সাফিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/১৮২২ ঘ.