লন্ডন, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এমিরেটস স্টেডিয়ামে সমর্থকদের মন ভরিয়ে দিয়েছে তরুণদের নিয়ে গড়া আর্সেনাল। বুধবার লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে লিগ কাপ কোয়ার্টার ফাইনালে উঠেছে তারা। দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন স্কানথর্পকে ৫-১ গোলে উড়িয়ে ম্যানচেস্টার সিটিও জায়গা করে নিয়েছে শেষ আটে। কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসিও। স্ট্যামফোর্ডে বোল্টন ব্রিজে ওয়ান্ডারার্সকে নাকাল করেছে তারা ৪-০ গোলে।
কোয়ার্টার ফাইনালে এই তিন দল যোগ দিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানটেস্টার ইউনাইটেড, রানার্সআপ টটেনহাম হটস্পার, ব্লাকবার্ন রোভার্স, পোর্টসমাউথ ও অ্যাস্টন ভিলার সঙ্গে। কোয়ার্টার ফাইনালগুলো হবে শনিবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০৫৪ ঘ.
bdnews24