২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনী ম্যাচে ইতালিকে হারিয়েছে বাংলাদেশ

জার্মানিতে প্রশিক্ষণ নেয়ার সুফল বোধ হয় পেতে শুরু করেছে বাংলাদেশ হকি দল। হকি কর্মকর্তাদের তেমনই ধারণা। সোমবার রোমে এক প্রদর্শনী ম্যাচে স্বাগতিক ইতালিকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ, সে খবরই এত আশাবাদী করে তুলেছে তাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 12:58 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মানিতে প্রশিক্ষণ নেয়ার সুফল বোধ হয় পেতে শুরু করেছে বাংলাদেশ হকি দল। হকি কর্মকর্তাদের তেমনই ধারণা। সোমবার রোমে এক প্রদর্শনী ম্যাচে স্বাগতিক ইতালিকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ, সে খবরই এত আশাবাদী করে তুলেছে তাদের। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক জামিল খন্দকার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"আমার জানা মতে ইউরোপের কোনো জাতীয় দলকে এই প্রথম হারিয়েছে বাংলাদেশ। হকির জন্য এটা অবশ্যই একটা সুখবরই।" জামিল খন্দকার আরো জানান, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের সঙ্গে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলতে রাজি হয় ইতালি। বাংলাদেশ দল সুযোগ কাজে লাগিয়েছে। দু দেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি হচ্ছে মঙ্গলবার। এরপর ইতালি অনূর্ধ্ব-২১ দলের সঙ্গে আরেকটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ১৮৫৭ ঘ.