২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয় দিয়েই শুরু করলো ঢাকা মোহামেডান

সিটিসেল বাংলাদেশ লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিতভাবেই জয় পেয়েছে ঢাকা মোহামেডান। সোমবার নবাগত ফেনী সকার ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল বাংলাদেশ লিগে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিতভাবেই জয় পেয়েছে ঢাকা মোহামেডান। সোমবার নবাগত ফেনী সকার ক্লাবকে ৩-০ গোলে হারিয়েছে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার শুরু থেকে মোহামেডানের আধিপত্য থাকলেও গোল পেতে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। পরের মিনিটে হাসান আল মামুনের গোলে হাফ ছেড়ে বাঁচে সাদাকালো শিবির। প্রথমার্ধে আর গোল হয়নি। বিরতির পর ৬৮ মিনিটে জাহিদ হাসান ও ৮৫ মিনিটে এমেলি গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেই বিকেল সাড়ে পাঁচটায় আসরের তৃতীয় ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র খেলবে আরেক নবাগত দল নারায়নগঞ্জ শুকতারা যুব সংসদের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫০ ঘ.