২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্বোধনী ম্যাচে জিতেছে ঢাকা আবাহনী

সিটিসেল বাংলাদেশ লিগে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। উদ্বোধনী ম্যাচে সিলেট বিয়ানীবাজার স্পোর্টিংকে ৩-১ গোলে হরিয়েছে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আবাহনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 03:41 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল বাংলাদেশ লিগে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। উদ্বোধনী ম্যাচে সিলেট বিয়ানীবাজার স্পোর্টিংকে ৩-১ গোলে হরিয়েছে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আবাহনী। ষষ্ঠ মিনিটে দলকে এগিয়ে নেন শেরিফ দীন মোহাম্মদ। ৩৫ মিনিটে ব্যবধান বাড়ান মেহেদী হাসান উজ্জ্বল। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে তৌফিক হাসান গফুরের গোলে ব্যবধান কামায় সিলেট বিয়ানীবাজার স্পোর্টিং। কিন্তু ৮৬ মিনিটে শেরিফ দীন মোহাম্মদ ব্যক্তিগত দ্বিতীয় গোল করলে ৩-১ এ ম্যাচ জেতে আবাহনী। সোমবার একই মাঠে লিগের দ্বিতীয় ম্যাচে ঢাকা মোহামেডান এসসি খেলবে ফেনী সকার ক্লাবের বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১২৬ ঘ.