২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবলে ঢাকা অপরাজিত চ্যাম্পিয়ন

২০০৯ সালের আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৪-১ গোলে হারায় তারা। বিজয়ী দলের পক্ষে শাহিন ২টি, তপু ও জিতু একটি করে গোল করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 03:17 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালের আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ৪-১ গোলে হারায় তারা। বিজয়ী দলের পক্ষে শাহিন ২টি, তপু ও জিতু একটি করে গোল করেন। ম্যাচ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দুটি গ্র"পে বিভক্ত হয়ে সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নেয়। দলগুলো হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২১১০ ঘ.