২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেটিং দাবায় চ্যাম্পিয়ন মাহফুজুর রহমান

পেক্সাটেক ওপেন আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন এয়ার ডেসটিনির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান। মোট ৮ পয়েন্ট নিয়ে শিরোপা জেতেন তিনি। রানার-আপ হয়েছেন বরিশালের শফিক আহমেদ রানা। চার জন সমান সাড়ে সাত পয়েন্ট করে পাওয়ায় টাইব্রেকিং পদ্ধতিতে দ্বিতীয় হন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পেক্সাটেক ওপেন আন্তর্জাতিক রেটিং দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন এয়ার ডেসটিনির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান। মোট ৮ পয়েন্ট নিয়ে শিরোপা জেতেন তিনি। রানার-আপ হয়েছেন বরিশালের শফিক আহমেদ রানা। চার জন সমান সাড়ে সাত পয়েন্ট করে পাওয়ায় টাইব্রেকিং পদ্ধতিতে দ্বিতীয় হন তিনি। তৃতীয় স্থান পেয়েছেন আব্দুর রউফ, চতুর্থ হয়েছেন প্রদীপ সংঘের মাসুম হোসেন এবং ঢাকা মেট্রোপলিটনের শেখ খায়রুল ইসলাম হন পঞ্চম। সাত পয়েন্ট করে নিয়ে ষষ্ঠ থেকে নবম পর্যন্ত স্থানগুলোতে রয়েছেন বরিশালের দেওয়ান মোহাম্মদ রিয়াদ, সিলেটের সাইফুল ইসলাম চৌধুরী, আই-টু সফটের ফরহাদুর ইমাম ও মাগুরার মোহাম্মদ সাগর। সুইস-লিগ পদ্ধতির ৯ রাউন্ডের খেলায় ভারত, নেপাল ও বাংলাদেশের মোট ২০২ জন খেলোয়াড় অংশ নেন আন্তর্জাতিক এই রেটিং টুর্নামেন্টে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২৫ ঘ.