২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্লে-অফে ফ্রান্সের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পর্তুগালের বাধা বসনিয়া-হার্জেগোভিনা

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ৯ টি গ্র"পের সেরা ৮ রানার্সআপকে নিয়ে সোমবার অনুষ্টিত হলো প্লে-অফ সূচী চূড়ান্ত করার অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 03:33 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

জুরিখ, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ৯ টি গ্র"পের সেরা ৮ রানার্সআপকে নিয়ে সোমবার অনুষ্টিত হলো প্লে-অফ সূচী চূড়ান্ত করার অনুষ্ঠান। ২৯ সেপ্টেম্বর ফিফা নির্বাহী কমিটির সভাতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা চার দল ফ্রান্স, পর্তুগাল, গ্রিস ও রাশিয়াকে আলাদা রেখে বাকি চার দল থেকে দৈবচয়নের মাধ্যমে প্রতিপক্ষ নির্বাচন করা হয়। বিশ্বকাপে যাওয়ার দৌড়ে প্লে-অফ ম্যাচে ২০০৬ বিশ্বকাপ রানার্সআপ ফ্রান্স মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। এছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার, ২০০৪ ইউরো রানার্সআপ গ্রিস প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইউক্রেনকে আর রাশিয়ার প্রতিপক্ষ স্লোভেনিয়া। প্লে-অফ ম্যাচগুলো ১৪ ও ১৮ নভেম্বর হোম ও অ্যাওয়ে পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। হোম (১৪ নভেম্বর) হোম (১৮ নভেম্বর) ফ্রান্স আয়ারল্যান্ড পর্তুগাল বসনিয়া-হার্জেগোভিনার গ্রিস ইউক্রেন রাশিয়া স্লোভেনিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২০৫২ ঘ.