২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেটিং দাবার শীর্ষে চট্টগ্রামের আব্দুল মালেক

পারটেক্স ওপেন আন্তর্জাতিক রেটিং দাবায় সোমবার সপ্তম রাউন্ডের খেলা শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন চট্টগ্রামের ফিদে মাস্টার আব্দুল মালেক। এ রাউন্ডে হেরে যাওয়ায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন ডেসটিনির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পারটেক্স ওপেন আন্তর্জাতিক রেটিং দাবায় সোমবার সপ্তম রাউন্ডের খেলা শেষে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে উঠে এসেছেন চট্টগ্রামের ফিদে মাস্টার আব্দুল মালেক। এ রাউন্ডে হেরে যাওয়ায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন ডেসটিনির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান। ছয় পয়েন্ট করে নিয়ে তার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন বরিশালের শফিক আহমেদ, দেওয়ান মোহাম্মদ রিয়াদ, তিতাস গ্যাসের মাহতাবউদ্দিন আহমেদ রবীন, আইটু সফটের ফরহাদুর ইমাম, আব্দুর রউফ, সিলেটের শাহ মাহফুজুর রহমান ও সাইফুল ইসলাম চৌধুরী। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে আছেন এয়ার ডেসটিনির আনিসুজ্জামান জুয়েল, প্রদীপ সংঘের মাসুম হোসেন, ঢাকা মেট্রোপলিটন চেসের শেখ খায়রুল ইসলাম এবং নেপালের সুরবীর লামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১১২ ঘ.