২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপ ফাইনালে মুখোমুখি আবাহনী-মোহামেডান

প্রাক ম্যাচ বিশ্লেষণে কোনো দলকে এগিয়ে রাখা মুশকিল। আরো বেশি মুশকিল ম্যাচের ফলাফল সম্পর্কে অনুমান করা। অথচ ফাইনালের ঠিক আগে সোমবার এই দু'টো প্রশ্নেরই জবাব দিলেন মোহামেডানের কোচ মারুফুল হক। তার দাবি, সিটিসেল ফেডারেশন কাপের ফাইনালে তার দলই এগিয়ে, সুতরাং শিরোপা জিতবে তারাই। আবাহনী কোচ অমলেশ সেন সোজা কিছু বললেন না, তার মতে,"ফাইনালে দুই দলই সমান। যারা সুযোগ কাজে লাগাতে পারবে জয় তাদেরই হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাক ম্যাচ বিশ্লেষণে কোনো দলকে এগিয়ে রাখা মুশকিল। আরো বেশি মুশকিল ম্যাচের ফলাফল সম্পর্কে অনুমান করা। অথচ ফাইনালের ঠিক আগে সোমবার এই দু'টো প্রশ্নেরই জবাব দিলেন মোহামেডানের কোচ মারুফুল হক। তার দাবি, সিটিসেল ফেডারেশন কাপের ফাইনালে তার দলই এগিয়ে, সুতরাং শিরোপা জিতবে তারাই। আবাহনী কোচ অমলেশ সেন সোজা কিছু বললেন না, তার মতে,"ফাইনালে দুই দলই সমান। যারা সুযোগ কাজে লাগাতে পারবে জয় তাদেরই হবে।" আবাহনীর কোচের বক্তব্য চিরন্তন সত্য, কাগজের হিসেব যা-ই বলুক, মাঠের পারফরম্যান্সই আসল