২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারটেক্স আন্তর্জাতিক দাবার শীর্ষে মাহফুজুর রহমান

পারটেক্স ওপেন আন্তর্জাতিক রেটিং দাবার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে পূর্ণ ছয় পয়েন্টি নিয়ে এককভাবে শীর্ষে আছেন ডেসটিনির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছেন চট্টগ্রামের ফিদে মাস্টার আব্দুল মালেক ও বরিশালের দেওয়ান মোহাম্মদ রিয়াদ। পাঁচ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে আছেন ১৩ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পারটেক্স ওপেন আন্তর্জাতিক রেটিং দাবার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে পূর্ণ ছয় পয়েন্টি নিয়ে এককভাবে শীর্ষে আছেন ডেসটিনির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে আছেন চট্টগ্রামের ফিদে মাস্টার আব্দুল মালেক ও বরিশালের দেওয়ান মোহাম্মদ রিয়াদ। পাঁচ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে আছেন ১৩ জন। তারা হলেন মাহতাবউদ্দিন আহমেদ রবীন, শফিক আহমেদ, আনিসুজ্জামান জুয়েল, ওবায়দুল ইসলাম শাহিন, আব্দুল মোমিন, সাইফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আলমগীর হোসেন, আমির হোসেন, আব্দুর রউফ, ফরহাদুর ইমাম, মোহাম্মদ শরীফ হোসেন, শাহ মাহফুজুল করীম ও রাকিবুল ইসলাম সাচ্চু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২২২ ঘ.