২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপের ফাইনালে ঢাকা মোহামেডান

প্রথমার্ধে মোহামেডানের একচেটিয়া আক্রমণ বৃথাই গেছে গোল না হওয়ায়। বোঝাই যায় ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে কতটা মরিয়া ছিল ফেনী সকার ক্লাব। কিন্তু দ্বিতীয়ার্ধে সাদাকালো শিবিরের টানা আক্রমণের সামনে নতজানু হতেই হয় নবাগত ফেনী সকার ক্লাবকে। গোলের সুযোগ পুরো মাত্রায় কাজে লাগিয়ে সিটিসেল ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠে যায় মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের শনিবার প্রথম সেমিফাইনালে ফেনী সাকার ক্লাবকে ০-৩ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমার্ধে মোহামেডানের একচেটিয়া আক্রমণ বৃথাই গেছে গোল না হওয়ায়। বোঝাই যায় ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে কতটা মরিয়া ছিল ফেনী সকার ক্লাব। কিন্তু দ্বিতীয়ার্ধে সাদাকালো শিবিরের টানা আক্রমণের সামনে নতজানু হতেই হয় নবাগত ফেনী সকার ক্লাবকে। গোলের সুযোগ পুরো মাত্রায় কাজে লাগিয়ে সিটিসেল ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে উঠে যায় মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের শনিবার প্রথম সেমিফাইনালে ফেনী সাকার ক্লাবকে ০-৩ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ুমোহামেডানের ফাইনালের রূপকার বলতে হয় নাইজেরিয়ান ফরোয়ার্ড বুকোলাকেই। তার পা থেকেই এসেছে দুটি গোল। কোয়ার্টার ফাইনালে নামের প্রতি সুবিচার করতে না পারলেও সেমিফাইনালে শুরু থেকেই জ্বলে ওঠে মোহামেডান। যদিও গোলের সুযোগ কম নষ্ট হয়নি। ১৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো, কিন্তু জাতীয় দলের প্রধান স্ট্রাইকার জাহিদ হোসেন এমিলির জোরালো শট বাইরে চলে যায়। ৩৫ মিনিটে হাসান আল মামুনের কর্ণার থেকে বুকোলার শট গোলের ঠিকানা প্রায় পেয়েই গিয়েছিল। ডিফেন্ডার রাজু কোনোমতে গোললাইন অতিক্রম করার আগে বল বাইরে পাঠান। ফেনী সকার যে একেবাররেই আক্রমণে যায়নি তা কিন্তু নয়। বার কয়েক পাল্টা আকমণ হানলেও গোল মুখে কোনো শট নিতে পারেনি। বিরতির পর নিশানা চিনতে ভুল হয়নি মোহামেডানের আক্রমণভাগের খেলোয়াড়দের। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই ডান প্রান্ত দিয়ে জাহিদ হোসেনের মাইনাস থেকে পাওয়া বল বুকোলা আলতো শটে পাঠিয়ে দেন জালে। গোল খেয়ে একপ্রকার হালই ছেড়ে দেয় ফেনী সকার ক্লাব। অন্যদিকে আক্রমণের ধার বাড়িয়ে দেয় মোহামেডানের। ৬৯ মিনিটে বক্সের ভেতরে এমেকার বাড়িয়ে দেয়া বলে সাইড ভলি করে ব্যবধান দ্বিগুন করেন আরিফুল। তৃতীয় গোলটি আসে বুকোলার পা থেকে ৮৫ মিনিটে। জাহিদ হোসেনের বদলি হিসেবে নামা নাসির আড়াআড়ি বল ঠেলে দিলে বক্সের ভেতর থেকে অনায়াসে গোলরক্ষককে ফাঁকি দেন বুকোলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১১৩ ঘ