মাদ্রিদ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনেকের মতে আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতা কয়েকটি মৌসুম কাটিয়েছেন ফিওরেন্টিনার হয়ে। সে স্বর্নালী দিন আর নেই এই ইতালিয়ান ক্লাবটির। অবনমন ঠেকাতেই লড়তে হয় তাদের। তবে হঠাৎ করেই দলটি কিছুটা পাদপ্রদীপের আলোয় চলে এসেছে। ফিওরেন্টিনাকে খবরের শিরোনামে এনেছে হুয়ান ম্যানুয়েল ভার্গাস। তাদের এই ডিফেন্ডার সম্ভবত যোগ দিতে চলেছেন রিয়াল মাদ্রিদে।
পেরু.২১ ওয়েব পত্রিকা জানিয়েছে রিয়াল মাদ্রিদ ভার্গাসকে কেনার জন্য ২০ মিলিয়ন ইউরো মূল্য হেঁকেছে।
গত বছর ভার্গাস ১২ মিলিয়ন ইউরোতে কাতালিনা থেকে যোগ দিয়েছিলেন ফিওরেন্টিনাতে। চুক্তির মেয়াদ ছিল চার বছর।
হুয়ান ম্যানুয়েল ভার্গাসকে তুলনা করা হচ্ছে রবার্তো কার্লোসের সঙ্গে। সে জন্যই হয়তো রিয়াল মাদ্রিদ তাকে দলে নেয়ার কথা ভাবছে।
ভার্গাস দল ছাড়লে তার জায়গায় ফিওরেন্টিনাতে যোগ দিতে পারেন বোকা জুনিয়র্স ডিফেন্ডার ইজেকুয়েল মুনোজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২০১০ ঘ.
bdnews24