২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন ম্যারাডোনা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূল মঞ্চে তুলেছেন ম্যারাডোনা। এ অবস্থায় সবাই তার প্রশংসায় মেতে উঠবেন এটাই স্বাভাবিক। কিন্তু সে সুযোগ দিলেন কোথায় তিনি ? তার আজীবন সঙ্গী বিতর্ককে আবারও টেনে এনেছেন । ১৪ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলোকে এক হাত নিয়েছেন। ক্রোধান্ধ হয়ে গালিগালাজও করেছেন। ফুটবলের সর্বোচ্চ সংস্থা (ফিফা) তাই পাঁচ ম্যাচের জন্য বরখাস্ত করার কথা ভাবছে ম্যারাডোনাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 01:27 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

বুয়েন্স আইরেস, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপের মূল মঞ্চে তুলেছেন ম্যারাডোনা। এ অবস্থায় সবাই তার প্রশংসায় মেতে উঠবেন এটাই স্বাভাবিক। কিন্তু সে সুযোগ দিলেন কোথায় তিনি ? তার আজীবন সঙ্গী বিতর্ককে আবারও টেনে এনেছেন । ১৪ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার সংবাদ মাধ্যমগুলোকে এক হাত নিয়েছেন। ক্রোধান্ধ হয়ে গালিগালাজও করেছেন। ফুটবলের সর্বোচ্চ সংস্থা (ফিফা) তাই পাঁচ ম্যাচের জন্য বরখাস্ত করার কথা ভাবছে ম্যারাডোনাকে। কিন্তু নিজের আচরণের জন্য খুব একটা অনুতপ্ত নন 'আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর'। সংবাদ মাধ্যমগুলোর কাছে ক্ষমা চাইতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। ওদিকে ফিফা সভাপতি স্লেপ বাটার বলেছেন বিষয়টি তদন্ত করে দেখা হবে। স্প্যানিশ পত্রিকা এএস-এর মতে, ম্যারাডোনা ফিফার ৫৮ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। সে জন্য তাকে কমপক্ষে ৫ ম্যাচের জন্য বহিষ্কার এবং কমপক্ষে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হতে পারে। উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে ম্যাচ শেষে ম্যারাডোনা বলেছিলেন, " এই জয় সাংবাদিক বাদে সব আর্জেন্টাইনের জন্য। ওরা আমাকে আবর্জনার সঙ্গে তুলনা করেছে। কিন্তু আমরা সম্মান নিয়েই বিশ্বকাপে উঠেছি। আমি এটা উৎসর্গ করলাম আমার পরিবার এবং আর্জেন্টিনার সকলকে। একটা অংশ এর যোগ্য নয়। কারণ তাদের মতে, আমি আবর্জনা ছাড়া আর কিছুই নই।" এই বক্তব্যের পর আর্জেন্টিনার মিডিয়াও অবশ্য নিয়ন্ত্রনহীন আবেগ প্রকাশের জন্য এক হাত নিয়েছে ম্যারাডোনাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/১৯২৫ ঘ.