২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন জাগিয়ে রাখল পর্তুগাল

বুধবার নিজেদের মাঠে মাল্টাকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে জায়গা করে নিয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট পর্তুগাল। প্লে অফ হবে আগামী মাসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 03:27 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

লন্ডন, অক্টোবর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বুধবার নিজেদের মাঠে মাল্টাকে ৪-০ গোলে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে জায়গা করে নিয়েছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট পর্তুগাল। প্লে অফ হবে আগামী মাসে। ইউরোপের এ অঞ্চল থেকে প্রথম দুটি দল হিসাবে বিশ্বকাপে সরাসরি উঠে গেছে সুইজারল্যান্ড এবং স্লোভাকিয়া। স্লোভাকিয়া এবারই প্রথম বিশ্বকাপে জায়গা পেয়েছে। পর্তুগালের মতো এ অঞ্চল থেকে স্লোভেনিয়া, ইউক্রেইন এবং গ্রিসকেও প্লে-অফ খেলতে হবে। তবে বসনিয়াকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে বাছাই পর্বের শতভাগ সফল অভিযান শেষ করেছে স্পেন। দশটি ম্যাচের সবগুলোতেই জেতা এ দল অনেক আগেই চূড়ান্ত পর্বের টিকিট কেটে ফেলেছে। স্পেনের মতো হল্যান্ডও বাছাইপর্বে শতভাগ সফ। নয় নম্বর গ্র"প থেকে তারাও আটটি ম্যাচের আটটিতেই জিতেছে। ওদিকে ক্রাউচের জোড়া গোলে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করা ইংল্যান্ড এদিন নিজেদের মাঠে ৩-০ গোলে হারিয়ে দেয় বেলারুশকে। বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি অবশ্য হারতে হারতে বেঁচে গেছে। শনিবার আয়ারল্যান্ডের সঙ্গে অতিরিক্ত সময়ের গোলে সমতা ফিরিয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় তারা। কিন্তু বুধবার সাইপ্রাসের কাছে ২-০ গোলে হারতে বসেছিল 'আজ্জুরি'রা। তবে শেষ ১৩ মিনিটে আলবার্তো গিলারদিনোর হ্যাট্রিক শেষ পর্যন্ত ৩-২ গোলের নাটকীয় জয় এনে দিয়েছে তাদের। আগেই চূড়ান্ত পর্বে পৌঁছে যাওয়া জার্মানিকেও এদিন মান বাঁচাতে লড়তে হয়েছে ঝাড়া ৯০ মিনিট। শেষ মিনিটে লুকাস পোডোলস্কির গোলে ফিনল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ওদিকে চেক প্রজাতন্ত্রের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করায়। স্লোভাকিয়া ১-০ গোলে পোল্যান্ডকে হারিয়ে তিন নম্বর গ্র"পের শীর্ষস্থান দখল করে নেয়। অন্যদিকে সান মারিনোকে ৩-০ গোলে হারিয়ে স্লোভেনিয়া নিয়ে নেয় দ্বিতীয় স্থান। ফলে চেক প্রজাতন্ত্র হয়ে যায় তৃতীয়। বুধবারের ম্যাচটি ছিল তাদের জীবন মরণের ম্যাচ। অবশ্য ম্যাচটিতে তারা মাল্টাকে ৪-০ গোলে উড়িয়ে দেয়। গোল করেন নানি, সিমাও সাব্রোসা, মিগুয়েল ভেলোসো এবং এডিনহো। এরমধ্যে সিমাও শনিবারও দুটো গোল করেন। বুধবার মাল্টার বিপক্ষে ম্যাচটি ছিল পর্তুগালের বাঁচা-মরার লড়াই। ক্রিশ্চিয়ানো রোনালদো গোঁড়ালির চোটের কারণে খেলতে পারেননি। আশা করা হচ্ছে নভেম্বরে অনুষ্ঠেয় প্লে-অফে তিনি খেলতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২১২৬ ঘ.