২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটিএফ টেনিসের সেমিফাইনালে বাংলাদেশের দুই কিশোর

শীর্ষ বাছাই হিসেবে এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিসের কোয়ার্টার ফাইনালে ফেবারিটই ছিলেন মালয়েশিয়ার ডাজবিয়নজিত সিং। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে হারিয়ে পরের ধাপে যাওয়া বাংলাদেশের রুস্তম আলীর কাছে প্রায় অসম্ভব মনে হওয়ারই কথা। কিন্তু কোর্টে নামার পর দেখা গেল অন্যচিত্র। অপ্রতিরোধ্য হয়ে উঠলেন রুস্তম আলী। সরাসরি সেটে (৬-৪, ৬-৪) হারিয়ে দিলেন ডাজবিয়নজিত সিংকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 03:24 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীর্ষ বাছাই হিসেবে এটিএফ অনূর্ধ্ব-১৪ টেনিসের কোয়ার্টার ফাইনালে ফেবারিটই ছিলেন মালয়েশিয়ার ডাজবিয়নজিত সিং। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে হারিয়ে পরের ধাপে যাওয়া বাংলাদেশের রুস্তম আলীর কাছে প্রায় অসম্ভব মনে হওয়ারই কথা। কিন্তু কোর্টে নামার পর দেখা গেল অন্যচিত্র। অপ্রতিরোধ্য হয়ে উঠলেন রুস্তম আলী। সরাসরি সেটে (৬-৪, ৬-৪) হারিয়ে দিলেন ডাজবিয়নজিত সিংকে। রুস্তম আলী একা নয়, দ্বিতীয় বাছাই ভারতের প্রজ্জ্বল দেব'কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক দলের আরেক কিশোর বিপ্লব রাম। অবশ্য লড়াই করেই ম্যাচ জিততে হয়েছে তাকে। প্রথম সেট ৭-৫ গেমে জিতলেও দ্বিতীয় সেট ৪-৬ গেমে জিতে ঘুরে দাঁড়ায় প্রজ্জ্বল। যদিও শেষ সেটে বিপ্লব প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি (৬-১)। সেমিফাইনালে বাংলাদেশের এই দুই কিশোরের প্রতিপক্ষ প্রতিবেশি ভারতের ধানকর সূর্য ও প্রনব মালহোত্রা। মেয়েদের এককে সেমিফাইনাল উঠেছেন হংকংয়ের কা মান চারিন ও বি হান লিলি। বাকি দুই সেমিফাইনালিস্ট ভারতের সম্ভাবি দিক্ষিত ও মলিকা রাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২৮ ঘ.