ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হকির দল বদল আরো ১৫ দিন বাড়িয়ে ৩০ অক্টোবর পর্যন্ত করেছে লিগ কমিটি। ঢাকা আবাহনী, মেরিনার ইয়াং ও বাংলাদেশ স্পোর্টিংয়ের আপত্তির পরিপ্রেক্ষিতে সোমবার এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে দলবদলের শেষ সময় ছিল ১৫ অক্টোবর।
সভায় জাতীয় দলের খেলোয়াড়দের লিগে খেলার ব্যপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে ক্লাব কাপ হকি টুর্নামেন্ট শুরুর সময় নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর থেকে। বাংলাদেশ হকি ফেডারেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টুর্নামেন্ট শেষ হওয়ার পাঁচদিনের মধ্যেই লিগ শুরু করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৪০ ঘ.
bdnews24