ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানের দিক থেকে দুই দলের খেলায় খুব একটা হেরফের নেই। আক্রমন পাল্টা আকমনের ম্যাচ হওয়াই স্বাভাবিক। সিটিসেল ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ফেনী সকার ক্লাব আর রহমতগঞ্জ এমএফএস'র ম্যাচে গতি ঠিকই ছিল, তারপরও নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি কোন দল। শেষে খেলার নিস্পত্তি হয় টাইব্রেকারে, এতে ৪-২ গোলে ম্যাচ জিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে ফেনী সকার ক্লাব।
অবশ্য নির্ধরিত সময়েই খেলার নিস্পত্তির সুযোগ এসেছিল। সুযোগ কাজে লাগাতে পারলে জয় হতো ফেনী সাকার ক্লাবেরই। প্রথমার্ধে পেনাল্টি পেয়ে গোল করতে পারেনি তারা। আসিফ ইকবালের শট গিয়ে লাগে সাইডবারে। যার খেসরত বয়ে বেড়াতে হয় পেনাল্টি শুট আউট পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০১০ ঘ.
bdnews24