২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুকতারাকে হারিয়ে ঢাকা মোহামেডান সেমিফাইনালে

সিটিসেল ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনাল ছিলো একেবারে সাদামাটা। বড় দলের খেলাই মনে হয়নি। তারকা খেলোয়াড়রাও চমক দেখাতে পারেননি। নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদের বিপক্ষে জয় পেতে টাইব্রেকার পর্যন্ত খেলতে হয়েছে ঢাকা মোহামেডানকে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকায় টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে সাদাকালোরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 04:55 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল ফেডারেশন কাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনাল ছিলো একেবারে সাদামাটা। বড় দলের খেলাই মনে হয়নি। তারকা খেলোয়াড়রাও চমক দেখাতে পারেননি। নারায়ণগঞ্জ শুকতারা যুব সংসদের বিপক্ষে জয় পেতে টাইব্রেকার পর্যন্ত খেলতে হয়েছে ঢাকা মোহামেডানকে। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকায় টাইব্রেকারে ৫-৪ গোলে জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে সাদাকালোরা। শুরুটা মোহামেডান ভালোই করেছিল। ১০ মিনিট পর্যন্ত একচেটিয়া আক্রমণ করে চাপে ফেলে দেয় শুকতারা যুব সংসদকে। নবাগত শুকতারা এরপর কিছুটা গুছিয়ে নিলেও ২৫ মিনিটে আবার পিছিয়ে পড়ে। প্রথমার্ধে বিদেশি খেলোয়াড় বুকলার কাছ থেকে পাস পেয়ে এমিলি বল জড়িয়ে দেন জালে। বিরতির পর উল্টো মোহামেডানকে চেপে ধরে শুকতারা যুব সংসদ। দু'বার নিশ্চিত গোলের সুযোগও নষ্ট করে তারা। রেফারির ভুল সিদ্ধান্তও তাদের ভুগিয়েছে। শেষে পেনাল্টি পেয়ে ৮৫ মিনিটে অধিনায়ক লিটনের গোলে সমতায় ফেরে শুকতারা। কর্নার কিক থেকে ভেসে আসা বল বক্সের ভেতর সরাসরি হাত দিয়ে থামান মোহামেডানের রক্ষণভাগের খেলোয়াড় শাকিল। পেনাল্টি দেন রেফারি আব্দুল হান্নান মিরন। নির্ধারিত সময়ে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। আগে শট নেয় শুকতারা যুব সংসদ। প্রথম তিন শট থেকে দু'দলই গোল পায়। চতুর্থ শটে শুকতারার মাজুমে ডেভিস গোল করতে পারেননি। বল মারেন সরাসরি মোহামেডানের গোলরক্ষকের হাতে। এরপর মোহামেডান কোন ভুল শট না নেয়ায় জয় নিশ্চিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৪৪ ঘ.