লন্ডন, অক্টাবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইউরোপ থেকে বিশ্বকাপ ফুটবলের মূল মঞ্চে পা রেখেছে জার্মানি, ইতালি, ডেনমার্ক ও সার্বিয়া। আর প্লে-অফ খেলার সুযোগ পেয়েছে বসনিয়া, ফ্রান্স ও আয়ারল্যান্ড।
বাছাইপর্বের খেলায় শনিবার রাতে মিরোস্লাভ ক্লোজের গোলে রাশিয়াকে ১-০ তে হারিয়ে দক্ষিণ আফ্রিকার টিকেট নিশ্চিত করে জার্মানি।
আয়ারল্যান্ডের বিপক্ষে দু'বার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে করে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। সেই সঙ্গে পৌঁছে যায় বিশ্বকাপের মূলপর্বে। আর আয়ারল্যান্ড পেয়েছে প্লে-অফ খেলার সুযোগ।
সার্বিয়া ৫-০ গোলে জিতেছে রোমানিয়ার বিপক্ষে। ফারো দ্বীপপুঞ্জের বিপক্ষে ফ্রান্সও জিতেছে ৫-০ গোলে। এতে বিশ্বকাপের মূলপর্বের টিকেট না পেলেও প্লে-অফ খেলা সুযোগ পায় ফ্রান্স।
পর্তুগাল ও সুইডেনের মতো শক্তিধরদের গ্র"পে পড়েও এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ডেনমার্ক। জ্যাকব পলসেনের গোলে সুইডেনকে ১-০ গোলে হারায় তারা।
এছাড়া পর্তুগাল ৩-০ গোলে হারিয়েছে হাঙ্গেরিকে। পর্তুগালের পক্ষে সিমাও দু'টি ও অন্য গোলটি করেন লিডসন।
এস্তোনিয়াকে ২-০ গোলে হারায় বসনিয়া। এতে প্লে-অফ খেলার সুযোগ পায় তারা।
ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হবে আগামী বুধবার। আর প্লে-অফ ম্যাচগুলো হবে ১২ ও ১৬ নভেম্বর।
বিশ্বকাপ ফুটবল হবে আগামী বছর দক্ষিণ আফ্রিকায়।
এ পর্যন্ত ১৫টি দল দক্ষিণ আফ্রিকার টিকেট নিশ্চিত করেছে। দলগুলো হলো: ইতালি, সার্বিয়া, ডেনমার্ক, জার্মানি, আইভরিকোস্ট, প্যারাগুয়ে, স্পেন, ইংল্যান্ড, ঘানা, ব্রাজিল, উত্তর কোরিয়া, নেদারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও জাপান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২০৪৫ ঘ.
bdnews24