টোকিও, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ মৌসুমটা বেশ ভালোই কাটছে ফরাসি জো-উইলফ্রাইড সঙ্গার। এরই মধ্যে দু'টি শিরোপা জিতেছেন। রোববার জাপান ওপেন জিতে বছরের তৃতীয় শিরোপা জিতলেন তিনি।
ফাইনালে রুশ মিখায়েল ইউজেনিকে ৬-৩ ও ৬-৩ গেমে হারান সোঙ্গা।
পরে সাংবাদিকদের তিনি বলেন, "আগের ম্যাচ যেমন খেলেছিলাম ফাইনালেও তেমনি খেলেছি। এভাবে খেললে আমার বিপক্ষে প্রতিপক্ষের জেতা সম্ভব নয়।"
এ নিয়ে জো-উইলফ্রাইড সঙ্গা টেনিস জীবনে পাঁচটি শিরোপা জিতলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৭৩০ ঘ.
bdnews24