বার্সেলোনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবেন বলে স্প্যানিশ লিগ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমিয়েছিলেন রবিনিয়ো। সিটির হয়ে দ্বিতীয় মৌসুম শুরু করা রবিনিয়োকে আগামী বছরের শুরুতে আবারও দেখা যাবে স্প্যানিশ লিগে। তবে মাদ্রিদের হয়ে নয়, রবিনিয়ো মাঠে নামবেন গত বছরের ট্রেবল জয়ী ও মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দী বার্সেলোনার হয়ে। এ তথ্য জানিয়েছে স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্ত ।
ধারণা করা হচ্ছে ম্যান সিটি থেকে ধারে বার্সেলোনায় যাবেন রবিনিয়ো। চলতি মৌসুমে গোড়ালির চোটের কারণে মাত্র তিনটি ম্যাচে মাঠে নামতে পেরেছেন এই ব্রাজিলিয়ান। চোট নিয়েও দুর্দান্ত ফর্মের প্রমান রেখেছেন।
স্পেনের ক্রীড়া দৈনিক স্পোর্ত সেপ্টেম্বরে জানিয়েছিল ম্যানচেস্টার সিটিতে খুব ভালো নেই রবিনিয়ো। কালোর্স তেভেজ ও ইমানুয়েল আদেবায়োর থাকায় সিটির হয়ে মূল একাদশে খেলার সম্ভাবনা কমে গেছে। কোচ মার্ক হিউজের সঙ্গেও বনিবনা হচ্ছে না। এসব কারণেই নাকি ন্যূ ক্যাম্পে যাওয়ার চিন্তা ভাবনা করছেন রবিনিয়ো।
ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ডিসেম্বরের মাঝামাঝি দুবাই যাবেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা। সেখানে সিটি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে রবিনিয়োর বিষয়ে চূড়া
bdnews24