ডমলান, অক্টোবর ০৯(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২৮ আগস্ট ভীমরুল কামড়ে দিয়েছিল ইতালি ফুটবল দলের অধিনায়ক ও জুভেন্টাসের রক্ষণভাগের খেলোয়াড় ফাবিও ক্যানাভারোকে। ফলে সাততাড়াতাড়ি ব্যথা লাঘবে তিনি কট্রিসন নামের ওষুধ সেবন করেছিলেন। এর দিন দুয়েক পরই নাকি ডোপ টেস্টের মুখোমুখি হতে হয় তাকে এবং স্থানীয় মিডিয়া বলছে সেই টেস্টে পজিটিভ হয়েছেন ক্যানাভারো।
এ কারণে ইতালির অলিম্পিক কমিটির (কোনি) অ্যান্টি-ডোপিং এর প্রধান কর্মকর্তার মুখোমুখি হতে হয়েছে তাকে।
তবে এ মুহুর্তে চিকিৎসাধীন ক্যানাভারো নাকি তাকে ডোপ টেস্ট থেকে রেহাই দেয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু তার অনুরোধ রক্ষা করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯২৮ ঘ.
bdnews24