২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করছি না: ম্যারাডোনা

বেশ কিছু বিষয় পছন্দ মতো ঘটছে না, এ অভিযোগ তুলে মাত্র দু'দিন আগেই কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার হুমকি দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু এখন তার দাবি, বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি 'আর্জেন্টাই ফুটবল ঈশ্বর' এ কথাও সাফ জানিয়ে দিয়েছেন, কোচের দায়িত্ব থেকে তিনি সরে যাবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

বুয়েনস আইরিস, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কিছু বিষয় পছন্দ মতো ঘটছে না, এ অভিযোগ তুলে মাত্র দু'দিন আগেই কোচের দায়িত্ব ছেড়ে দেয়ার হুমকি দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। কিন্তু এখন তার দাবি, বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি 'আর্জেন্টাই ফুটবল ঈশ্বর' এ কথাও সাফ জানিয়ে দিয়েছেন, কোচের দায়িত্ব থেকে তিনি সরে যাবেন না। পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের বাঁচা-মড়ার লড়াই-এর আগে প্রচণ্ড চাপের মধ্যে আছেন অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার, বর্তমানে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ ম্যারাডোনা। বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট তালিকায় এ মুহুর্তে দশ নম্বর দল পেরুর সঙ্গে খেলার আগে দলের প্রস্তুতি নিয়ে যখন আলোচনা-সমালোচনা চলছে আর্জেন্টিনাজুড়ে, ঠিক সেই সময় এক সংবাদ সম্মেলনে খোলাখুলিই জানিয়ে দেন, "সকলের কাছে এই বিষয়টি পরিস্কার করে দিতে চাই যে আমি পদত্যাগ করছি না, দল ছেড়েও চলে যাচ্ছি না।" তবে তিনি একথাও বলেন, "আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হুলিও গ্রোন্ডোনার সঙ্গে আলোচনায় বসতে হবে। সব কিছু যদি ভালোভাবে এগিয়ে যায়, তাহলে আমি কোচের দায়িত্ব পালন করবো। আর ভলোভাবে না এগুলে, অপেক্ষা করবো এবং দেখবো।" এরপর সাংবাদিকদের উদ্দেশে আর্জেন্টিনার ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ের নায়ক বলেন, "আমি টেকনিক্যাল সেক্রেটারি কার্লোস বিলার্দো কিংবা অন্য কারো সম্পর্কে কোনো কথা বলছি না। লোকজনের উচিত হবে না নিজেদের মতো করে এর ব্যাখ্যা করা। আমার বক্তব্যের মধ্যে যা নেই তা খোঁজা লোকজনের উচিত হবে না। যেদিন পদত্যাগের সিদ্ধান্ত নেবো সেদিনই আমি তা সবাইকে জানিয়ে দেবো।" মাত্র দু'দিন আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, কোচের দায়িত্ব নেয়ার পর বেশ কিছু বিষয় তার পছন্দ হয়নি। সঙ্গে এ-ও জানিয়ে দেন, বাছাই পর্বের খেলা শেষে কোচের দায়িত্বে থাকবেন কি না, তা তিনি ভেবে দেখবেন। যেসব বিষয় ম্যারাডোনার পছন্দ মতো ঘটেনি তার অন্যতম হলো, ম্যানচেস্টার সিটির হয়ে কার্লোস তেভেজ ও পাবলো জাবালেতার খেলা। জাবালেতা চোট নিয়ে দেশে ফেরায় রাগে ফেটে পড়েন তিনি। ব্রাজিল ও প্যারাগুয়ের সঙ্গে হারার পর আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য এখন সূতোয় ঝুলছে। এমনকি পেরু ও উরুগুয়ের সঙ্গে জিতলেও তাদের বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলা নিশ্চিত হবে না। তাকিয়ে থাকতে হবে ইকুয়েডরের শেষ দু'টি খেলার ফলাফলের দিকে। ইকুয়েডর যদি একটি ম্যাচ ড্র করে তাহলেই কেবল আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখার সুযোগ পাবে। এছাড়া পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকলে দক্ষিণ আফ্রিকার টিকেট পাওয়ার জন্য আর্জেন্টিনাকে প্লে