বেইজিং, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের টেনিসের সাবেক বিশ্বসেরা মারিয়া শারাপোভাও বিদায় নিয়েছেন চায়না ওপেন থেকে। তবে স্বদেশি ৬ষ্ঠ বাছাই সভেৎলানা কুজনেৎসোভা উঠে গেছেন কোয়ার্টার ফাইনালে।
বুধবার চীনের পেং শুয়াই-এর কাছে ৬-২ ও ৬-৪ গেমে হেরে যান শারাপোভা। ফলে আরেকজন তারকা খেলোয়াড়কে হারালো চায়না ওপেন। এর আগে ভেনাস উইলিয়ামস আর দিনারা সাফিনাকেও আগেভাগেই দেশে ফিরতে হয় অঘটনের শিকার হয়ে।
ওদিকে শারাপোভার বিদায়ের দিনে আরেক রুশ সভেৎলানা কুজনেৎসোভাও পড়েছিলেন কঠিন বাধার মুখে। তবে দ্বিতীয় সেট পর্যন্ত কিছুটা অস্বস্তিতে থাকলেও শেষ সেটে পাত্তাই দেননি প্রতিপক্ষকে। ইউক্রেনের অ্যালোনা বনদারেঙ্কোকে ৬-৩, ৪-৬ ও ৬-০ গেমে হারিয়ে ঠিকই উঠে গেছেন শেষ আটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১৪০ ঘ.
bdnews24