২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যারাডোনার পদত্যাগের হুমকি

ম্যানচেস্টার সিটির হয়ে কার্লোস তেভেজ ও পাবলো জাবালেতার খেলা এমনিতে মেনে নিতে পারেননি ডিয়েগো ম্যারাডোনা। তার ওপর জাবালেতা চোট নিয়ে দেশে ফেরায় রাগে ফেটে পড়েছেন অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার, বর্তমানে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ। পেরু ও উরুগুয়ের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পর পদত্যাগ করতে পারেন বলে হুমকিও দিয়েছেন তিনি।তার দাবি মানা না হলে আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেলেও পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন ম্যারাডোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 02:55 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

বুয়েনস আইরিস, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটির হয়ে কার্লোস তেভেজ ও পাবলো জাবালেতার খেলা এমনিতে মেনে নিতে পারেননি ডিয়েগো ম্যারাডোনা। তার ওপর জাবালেতা চোট নিয়ে দেশে ফেরায় রাগে ফেটে পড়েছেন অনেকের মতে সর্বকালের সেরা ফুটবলার, বর্তমানে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ। পেরু ও উরুগুয়ের সঙ্গে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পর পদত্যাগ করতে পারেন বলে হুমকিও দিয়েছেন তিনি।তার দাবি মানা না হলে আর্জেন্টিনা বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেলেও পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন ম্যারাডোনা। সাংবাদিকদের তিনি বলেন, কোচের দায়িত্ব নেয়ার পর বেশ কিছু বিষয় তার পছন্দ হয়নি। সেই সঙ্গে এ-ও জানিয়ে দেন, বাছাই পর্বের খেলা শেষে কোচের দায়িত্বে থাকবেন কি না, তা ভেবে দেখবেন। "আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান হুলিও গ্রোন্ডোনা তার বাড়িতে ডেকে যখন জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে বলেন তখন আমার খুব ভালো লেগেছিল। এরপর অনেক কিছুই ঘটেছে, যা আমার পছন্দের নয়। এ ব্যাপারে আমরা পরে আলোচনা করবো," সাংবাদিকদের কাছে এভাবেই কোচ হিসেবে তার হতাশা আর বিরক্তির কথা জানিয়েছেন 'আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর' । ম্যারাডোনা সাফ জানিয়ে দেন, কেবল মাত্র শর্ত সাপেক্ষে তিনি তার দায়িত্ব পালন করবেন। তবে সেই শর্তের কথা কিংবা কি চাইছেন, সে কথা সরাসরি বলেননি। কেবল বলেছেন, "একটি সমাধান অবশ্যই খুঁজে বের করতে হবে।" যেসব বিষয় ম্যারাডোনার পছন্দ হয়নি তার মধ্যে একটি ম্যানচেস্টার সিটির পক্ষে খেলতে গিয়ে পাবলো জাবালেতার চোট নিয়ে দেশে ফেরা। আর্জেন্টিনার ১৯৮৬- বিশ্বকাপ জয়ের নায়ক চেয়েছিলেন বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার শেষ দু'টি ম্যাচের আগে কার্লোস তেভেজ ও জাবালেতা যাতে ম্যানচেস্টার সিটির হয়ে না খেলেন। কিন্তু দু'জনেই খেলেন এবং জাবালেতা পড়ে যান ফিটনেস সমস্যায়। পরিনামে পেরু ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ দুটো খেলতে পারবেন না জাবালেতা। এদিকে ম্যারাডোনা জানিয়েছেন,জাবালেতা খেলতে না পারলেও তার জায়গায় নতুন কোনো খেলোয়াড়কে ডাকবেন না। ব্রাজিল ও প্যারাগুয়ের সঙ্গে হারার পর আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য এখন সূতোয় ঝুলছে। এমনকি পেরু ও উরুগুয়ের সঙ্গে জিতলেও তাদের বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলা নিশ্চিত হবে না। তাকিয়ে থাকতে হবে ইকুয়েডরের শেষ দু'টি খেলার ফলাফলের দিকে। ইকুয়েডর যদি একটি ম্যাচ ড্র করে তাহলেই কেবল আর্জেন্টিনা সরাসরি বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখার সুযোগ পাবে। এছাড়া পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থাকলে দক্ষিণ আফ্রিকার টিকেট পাওয়ার জন্য আর্জেন্টিনাকে প্লে-অফ ম্যাচ খেলতে হবে কনকাকাফ অঞ্চলের চতূর্থ দলের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০৫৬ ঘ.