টোকিও, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বের ১৮৯তম খেলোয়াড় এদোয়ার্দ রজার ভ্যাসেলিনের কাছে হেরে টোকিও ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন বিশ্বের ৫ নম্বর খেলোয়াড় হুয়ান মার্টিন দেল পোত্রো।
রজার ফেদেরারকে হারিয়ে এ বছরের ইউএস ওপেন জিতে নেয়া পোত্রো হেরেছেন ৪-৬, ৪-৬ গেমে। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তিনি বলেন, " আমি শতভাগ সুস্থ ছিলাম না। এবং সবাই তা লক্ষ্য করেছে। ভ্রমণজনিত ক্লান্তি ও পেটের পীড়া ভুগিয়েছে আমাকে। তবে আমার পরাজয়ের কারণ এসব নয়। "
পোত্রো হারলেও একই দিনে ঠিকই জয় পেয়ে দ্বিতীয় রাউন্ডে চলে গেছেন বর্তমান চ্যাম্পিয়ন থমাস বারডিচ। জাপানের গো সোয়েডার বিপক্ষে ৬-২, ৬-৪ গেমে জিতেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসি/২২১৫ ঘ.
bdnews24