বেইজিং, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের ঝাং শুয়াই-এর কাছে দিনারা সাফিনার হার কপাল খুলে দিয়েছে সেরেনা উইলিয়ামসের। মঙ্গলবার চায়না ওপেনে রুশ একাতেরিনা মাকারোভাকে হারিয়ে মেয়েদের টেনিসে র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন সেরেনা উইলিয়ামস।
দ্বিতীয় রাউন্ডে ৬-৩, ৬-২ গেমে মাকারোভাকে হারান সেরেনা। এর ফলে আগামী সপ্তাহে র্যাংকিং-এর যে তালিকা প্রকাশ করা হবে সেখানে দিনারা সাফিনাকে সরিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরাও নিশ্চিত হয়ে গেছে তার।
পঁচিশ সপ্তাহ শীর্ষে ছিলেন সাফিনা। সোমবার র্যাঙ্কিংয়ের ২২৬ নম্বর খেলোয়াড় ঝাং শুয়াই-এর কাছে হেরে চায়না ওপেন থেকে বিদায় নেন তিনি।
এমনিতে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেও এখনো পর্যন্ত কোনো গ্র্যান্ডস্লাম জেতেননি সাফিনা। সা
bdnews24