ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানলিন জাতীয় টেনিসের পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই অমল রায়, আলমগীর হোসেন ও দীপু লাল। মেয়েদের বিভাগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সারদা, নিপা, মা হাই চিং, মৌমিতু, দিশা ইসলাম ও বর্ষা ইসলাম।
রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে মঙ্গলাবার চতুর্থ দিনের খেলায় ইঞ্জিনিয়ার্স ক্লাবের অমল রায় সরাসরি সেটে (৬-১,৬-২) হারান এনসির দেলোয়ার হোসেনকে, নরডিক ক্লাবের আলমগীর হোসেন ৬-১ ও ৭-৬ (৫) গেমে এনটিসির আসমত উল্লাহকে এবং দীপু লাল ২-১ সেটে (৬-৪, ৪-৬ ও ৬৩) হারান জাপান ক্লাবের মনির হোসেনকে।
মহিলা এককের সবগুলো ম্যাচেরই নিস্পত্তি হয়েছে সরাসরি সেটে। জাতীয় টেনিস কমপ্লেক্সের সারদা (৬-০, ৬-২) বিকেএসপির ঝিলিক চাকমাকে, নরসিংদীর নিপা (৬-৪, ৬-৩) নাটোরের মৌরিনকে, বান্দরবানের মা হাই চিং (৬-০, ৬-০) এনটিসি'র রাজনীতাকে, একই দলের মৌমিতু (৬-৪, ৬-৪) বিকেএসপির আয়েশা সুলতানাকে, এনটিসির দিশা ইসলাম (৬-০, ৬-০) ফারযানাকে এবং বর্ষা ইসলাম হারিয়ে দেন (৬-৪, ৬-১) মেধাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০০৮ ঘ.
bdnews24