২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে গেল ফেডারেশন কাপ কোয়ার্টার ফাইনাল

বৈরি আবহাওয়ার কারণে পিছিয়ে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পিছিয়ে দেয়া হয়েছে। বুধবার থেকে কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সূচি অনুযায়ী ১১ অক্টোবর হবে প্রথম কোয়ার্টার ফাইনাল। সেদিন ঢাকা মোহামেডান খেলবে নারায়নগঞ্জ শুকতারা যুব সংসদের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 12:49 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈরি আবহাওয়ার কারণে পিছিয়ে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল পিছিয়ে দেয়া হয়েছে। বুধবার থেকে কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা থাকলেও পরিবর্তিত সূচি অনুযায়ী ১১ অক্টোবর হবে প্রথম কোয়ার্টার ফাইনাল। সেদিন ঢাকা মোহামেডান খেলবে নারায়নগঞ্জ শুকতারা যুব সংসদের সঙ্গে। মঙ্গবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিদিন একটি করে কোয়ার্টার ফাইনাল হবে। ম্যাচগুলো শুরু হবে বিকেল পাঁচটায়। সে হিসেবে ১২ অক্টোবর সুপার এইট'-এর দ্বিতীয় ম্যাচে রহমতগঞ্জ এমএফএস মোকাবেলা করবে ফেনী সকার ক্লাবের। পরের দিন সিলেট বিয়ানীবাজর স্পোর্টিং খেলবে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের বিপক্ষে। ১৪ অক্টোবর ঢাকা আবাহনী লি: ও শেখ রাসেল ক্রীড়া চক্রের ম্যাচ দিয়ে শেষ হবে সেমিফাইনালের দল চূড়ান্ত করার পর্ব। সেমিফাইনাল দু'টি হবে ১৭ ও ১৮ অক্টোবর আর ফাইনাল ২০ অক্টোবর। আগের সূচি অনুযায়ী ৭ থেকে ৯ অক্টোবর চারটি কোয়ার্টার ফাইনাল, ১১ এবং ১২ তারিখ সেমিফাইনাল এবং ১৪ অক্টোবর ফাইনাল হওয়ার কথা ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এস/ি১৮৪৭ ঘ.