ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাই ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের কাছে ৬-০ গোলে হেরেছে বাংলাদেশ। 'ই' গ্র"পে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল অনূর্ধ্ব-১৬ দলটি।
ফিলিপাইন থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহকারী মিডিয়া ম্যানেজার আশিকুর রহমান সোমবার ই-মেইলে জানান, খেলার প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেই হয় বাকি পাঁচটি গোল। বিরতির পর তৃতীয় মিনিটেই আরো একটি গোল হজম করতে হয় বাংলাদেশকে। এরপর গোল শোধ করতে বাংলাদেশ মরিয়া হলেও ৭২ মিনিটে উল্টো ব্যবধান ৩-০ হয়ে যায়। শেষ ১৮ মিনিটে আরো তিন গোল আদায় করে নেয় জাপান অনূর্ধ্ব-১৬ ফুটবল দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/ঘ
bdnews24