২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চায়না ওপেন থেকে সাফিনা ও ভেনাসের বিদায়

চায়না ওপেন থেকে বিদায় নিয়েছেন মেয়েদের টেনিসে বিশ্বের এক ও তিন নম্বর খেলোয়াড় দিনারা সাফিনা ও ভেনাস উইলিয়ামস। চীনা ঝাং শুয়াই-এর কাছে সাফিনা এবং রুশ আনাসতাসিয়া প্যাভলুচেঙ্কোভার কাছে হেরেছেন ভেনাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 03:58 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

বেইজিং, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চায়না ওপেন থেকে বিদায় নিয়েছেন মেয়েদের টেনিসে বিশ্বের এক ও তিন নম্বর খেলোয়াড় দিনারা সাফিনা ও ভেনাস উইলিয়ামস। চীনা ঝাং শুয়াই-এর কাছে সাফিনা এবং রুশ আনাসতাসিয়া প্যাভলুচেঙ্কোভার কাছে হেরেছেন ভেনাস। সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিশ্বের ২২৬ নম্বর খেলোয়াড় ঝাং শুয়াই-এর কাছে ৭-৫ ও ৭-৬ গেমে হেরে কোর্ট থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যান রাশিয়ার দিনারা সাফিনা। ওদিকে মেয়েদের টেনিসে বিশ্বের ৩৯ নম্বর খেলোয়াড় প্যাভলুচেঙ্কোভা ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসকে। ম্যাচ শেষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সী ভেনাস বলেন, "প্যাভলুচেঙ্কোভা আসলেই ভালো খেলেছেন। তবে খেলা শুরুর পরপরই আমি বেশ কিছু ভুল করেছি।" আর প্যাভলুচেঙ্কোভা তার প্রতিক্রিয়ায় বলেন, "ভেনাস খুব আক্রমণাত্মক ভঙ্গীতে খেলা শুরু করেছিলেন। আমার মনে হয় তিনি আমাকে স্রেফ উড়িয়ে দিতে চেয়েছিলেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১৪৩ ঘ.