ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সিটিসেল ফেডারেশন কাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী। সোমবার ঢাকা আবাহনী লিমিটেড ৩-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। আবাহনীর পক্ষে প্রাণতোষ, এনামুল ও শরীফ ১ টি করে গোল করেন। এবারের আসরে ঢাকা আবাহনীর এটা টানা তৃতীয় জয়। 'ডি' গ্র"পের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ পুলিশকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৩০ ঘ.
bdnews24