বেইজিং, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রুশ আনাসতাসিয়া প্যাভলুচেঙ্কোভার কাছে হেরে চায়না ওপেন থেকে বিদায় নিয়েছেন মেয়েদের টেনিসে বিশ্বের তিন নম্বর খেলোয়াড় ভেনাস উইলিয়ামস।
সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিশ্বের ৩৯ নম্বর খেলোয়াড় প্যাভলুচেঙ্কোভার কাছে ৩-৬, ৬-১ ও ৬-৪ গেমে হেরে যান তিনি।
ম্যাচ শেষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ২৯ বছর বয়সী ভেনাস বলেন, "প্যাভলুচেঙ্কোভা আসলেই ভালো খেলেছেন। তবে খেলা শুরুর পরপরই আমি বেশ কিছু ভুল করেছি।"
আর প্যাভলুচেঙ্কোভা তার প্রতিক্রিয়ায় বলেন, "ভেনাস খুব আক্রমণাত্মক ভঙ্গীতে খেলা শুরু করেছিলেন। আমার মনে হয় তিনি আমাকে স্রেফ উড়িয়ে দিতে চেয়েছিলেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০২২ ঘ.
bdnews24