ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিটিসেল ফেডারেশন কাপ ফুটবলে 'সি' গ্র"প থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র ও সিলেট বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব।
গ্র"পের শেষ ম্যাচে রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফরাশগঞ্জ স্পোর্টিংকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষ আটে জায়গা করে নিয়েছে শেখ রাসেল। ফেবারিটের তকমা গায়ে লাগিয়েই খেলতে নামে তারা। শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণও ছিলো তাদের হাতে। ১৯ মিনিটেই এগিয়ে যায় শেখ রাসেল ক্রীড়া চক্র। গোল করেন মোবারক। বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ ইউসুফ।
দ্বিতীয়ার্ধের ১২ মিনিট যেতে না যেতেই লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় ফরাশগঞ্জ স্পোটিং ক্লাবের ইমরুজ চৌধুরীকে। ১০ জনের দল নিয়ে খেলায় ফেরা আর সম্ভব হয়নি তাদের। উল্টো ৫৪ মিনিটে আরো এক গোল হজম করতে হয়। এর ফলে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় ফরাশগঞ্জ।
একই মাঠে অন্য ম্যাচে বাংলাদেশ সেনা বাহিনীর সঙ্গে গোলশূন্য ড্র করে সিলেট বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১৯ ঘ.
bdnews24